সর্বশেষ

সারাদেশ

আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
মুসা মিয়া, হিলি (দিনাজপুর)

সোমবার, ১৮ মে, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হওয়া এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার সন্ধ্যায় হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে ওই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

ফেরত আসা ওই ব্যক্তির নাম আতাউস সামাদ। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আতাউস সামাদ হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে বসবাসরত তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াতের কার্ড পৌঁছে দিতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের মাধ্যমে শনিবার বিকেলে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন