সর্বশেষ

সারাদেশ

মেঘনা নদীর ভাঙন পরিদর্শনে এ্যানি: জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

রবিবার, ১৭ মে, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছে।

নদীর পাড়ে বসবাসরত মানুষ নিয়মিত জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবনযাপন করছে।

রোববার (১৭ মে) সকালে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভাঙন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে একটি নির্বাচিত সরকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সব পদক্ষেপের দিকে নজর রাখছেন এবং প্রতিটি দাবিকে গুরুত্ব দিচ্ছেন ও নির্দেশনা দিচ্ছেন। সেই বিবেচনায় তারা সবসময় কাজ করে যাচ্ছেন এবং সরকারের তিন মাসের মেয়াদেই জনগণের পাশে থেকে জনস্বার্থে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ্যানি বলেন, সরেজমিনে মেঘনা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন তিনি। এতে অনেক বাজার, স্কুল-কলেজ ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এমনকি একটি স্কুল ভেঙে পড়তে দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয়দের প্রত্যাশা অনুযায়ী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ হাতে নেওয়া হয়েছে। সবাই একসঙ্গে কাজ করলে মানুষের উপকার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় নেতারা।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন