সর্বশেষ

সারাদেশ

সকল জাতিগোষ্ঠিকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান টুকুর

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ১৬ মে, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬ অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানচিত্রে বসবাসকারী সবাই বাঙালি নন।

বাঙালি দেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী হলেও এখানে সাঁওতাল, মুরাও, উড়াও, হাজং, চাকমা, মারমাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপান-এ বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন আয়োজিত “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী টুকু বলেন, স্বাধীনতার পর তৎকালীন নেতৃত্ব সবাইকে বাঙালি হিসেবে পরিচিত হওয়ার কথা বলেছিল। এর ফলেই পার্বত্য চট্টগ্রামে অশান্তির সৃষ্টি হয়, যা এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে বর্তমান সরকার তারেক রহমান-এর নেতৃত্বে সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্ন দেখেছিলেন, তা তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে। প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

টুকু বলেন, জিয়াউর রহমান বলেছিলেন—বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করেন, সবাই বাংলাদেশি। বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মতো, যেখানে নানা জাতি ও সংস্কৃতির মানুষের সহাবস্থান রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অতিথিরা বক্তব্য রাখেন।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন