সর্বশেষ

সারাদেশ

সিলেট টেস্টে শুরুতেই ধাক্কা, ব্যর্থ জয়-তামিম; চাপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৬ মে, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

মিরপুর টেস্টে ব্যর্থতার ধারাবাহিকতা টেনে এনে এই ম্যাচেও ডাক মেরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আর টেস্ট অভিষেকে আক্রমণাত্মক শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তানজিদ হাসান তামিম। ৬৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

মিরপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৩ রান করা জয় সিলেট টেস্টেও হতাশ করেছেন। ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে স্লিপে সালমান আলী আগার হাতে ক্যাচ দেন তিনি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন এই ওপেনার।

অন্যপ্রান্তে টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম শুরু থেকেই খেলেছেন স্বভাবসুলভ আক্রমণাত্মক ক্রিকেট। দ্রুত রান তুলতে থাকা এই বাঁহাতি ব্যাটার কয়েকটি দৃষ্টিনন্দন শটও খেলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও। মোহাম্মদ আব্বাসের করা দশম ওভারের শেষ বলে মিড অনের ওপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তামিম। বল গিয়ে জমা পড়ে আব্বাসের হাতেই। ৩৪ বলে ৩ বাউন্ডারিতে ২৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ধরনে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পান তানজিদ হাসান তামিম।

ঢাকা টেস্টে একাদশে সুযোগ না পেলেও সিলেট টেস্টে অভিষেক হয়ে যায় তার। ইনজুরিতে ছিটকে যান সাদমান ইসলাম। তার পরিবর্তে শেষ মুহূর্তে দলে ডাকা হয় জাকির হাসানকে। তবে একাদশে জায়গা হয়নি জাকিরের। ফলে জয়ের সঙ্গে ওপেনিংয়ে নামেন তামিম।

জয়ের দ্রুত বিদায়ের পর মুমিনুল হককে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন তামিম। তাদের জুটিও জমে উঠেছিল। তবে সেই জুটি বড় হওয়ার আগেই ভাঙে। এরপর মুমিনুলও বেশিক্ষণ টিকতে পারেননি। মিরপুর টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই অভিজ্ঞ ব্যাটার খুররম শেহজাদের হালকা ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হন। ২২ রান করে ফিরেন তিনি।

তামিম ও মুমিনুলের বিদায়ের পর দ্রুত চাপে পড়ে বাংলাদেশ। ৬৩ রানে ৩ উইকেট হারানোর পর ইনিংস সামাল দেওয়ার দায়িত্ব পড়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন