প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে নারায়ণগঞ্জে ব্যাপক শোডাউন
শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তাঁর এ সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ব্যাপক প্রস্তুতি ও শোডাউন করেছে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট সাইনবোর্ড, কাঁচপুর ও শিমরাইল এলাকায় অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বড় ধরনের শোডাউন করতে দেখা যায় তাদের।
জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জানান, তারেক রহমান-কে রাজকীয় অভ্যর্থনা জানাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
তারা আরও জানান, এই সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরো নারায়ণগঞ্জ অংশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
১১৮ বার পড়া হয়েছে