সর্বশেষ

সারাদেশ

জেলেদের বরাদ্দকৃত সরকারি চালের অবৈধ মজুদ, ৭৮০ কেজি উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ির শয়নকক্ষ থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চালগুলো সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুদ করা ছিল। এ সময় আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা উপস্থিত থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট কেউ এসব সরকারি চাল ওই বাড়িতে মজুদ করে রেখেছিল।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন