সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে  পৃথক সংঘর্ষে ২৫ জন আহত

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৬ মে, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শুক্রবার রাতে দুটি পৃথক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলা সদর ইউনিয়ন ও চুন্টা ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সরাইল সদর ইউনিয়নের আলিনগর গ্রামের মাইক্রোচালক মোহাম্মদ জয় পাঠানপাড়া এলাকায় গাড়ি চালানোর সময় হর্ন বাজান, যা নিয়ে পাঠানপাড়া গ্রামের ইদ্রিসখার জামাতার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। বিষয়টি দ্রুত ছোটখাটো দ্বন্দ্বে পরিণত হয়ে রাতের আঁধারে দুই গ্রাম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আলিনগর ও পাঠানপাড়া গ্রামের লোকজন একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চালায়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

অন্যদিকে, রাতেই চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে মসজিদে নামাজ সংক্রান্ত দ্বন্দ্বের কারণে সফরের গোষ্ঠী ও শ্রাবণের গোষ্ঠীর মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ ঘটে। দেশীয় অস্ত্র ব্যবহার এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি সংঘর্ষই নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন