সর্বশেষ

সারাদেশ

সোনারগাঁয়ে মুখোশধারী ডাকাতদের হামলায় নিহত ১, আটক ১

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় মুখোশধারী ডাকাত দলের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪ থেকে ৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি তাদের বাড়িতে এসে তার স্বামীর নাম ধরে ডাকতে থাকে। দরজা খোলার পর তারা ঘরে প্রবেশ করে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর করে। একই সঙ্গে শাহানাজ বেগমকেও হাত-পা ও গলায় বেঁধে নির্যাতন চালায়। পরে ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য স্থান তল্লাশি করে।

তিনি আরও জানান, ডাকাতরা তাদের চিনে ফেলায় নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন