সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে হাম-রুবেলা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, হাসপাতালে ১৮৪ জন ভর্তি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলায় হাম-রুবেলা আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ফরিদপুর সদরে ১৭ জন, সালথায় ২২ জন, বোয়ালমারীতে ১৪ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, নগরকান্দায় ২ জন এবং মধুখালীতে ৩ জন শিশু রোগী শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১১৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬৯ জন হাম রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে মোট ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এদিকে, ‘হাম-রুবেলা’ পরিস্থিতি নিয়ে বুধবার দুপুর ১২টায় শহরের ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান এবং হাসপাতালের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। ডাঃ আব্দুর রাজ্জাক হাম রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তারা সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে হাম-রুবেলা মোকাবেলায় গুরুত্বারোপ করেন। শিশুদের জন্য নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল ইতোমধ্যে ২৩ শয্যা বিশিষ্ট একটি বিশেষ হাম ওয়ার্ড চালু করেছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন