সারাদেশ
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড অবৈধভাবে মজুদ করা ডিজেল বিক্রির সময় দুইটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে এবং ৯ জনকে আটক করেছে। ভোররাতেই পরিচালিত এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১৭ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারি আটক
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড অবৈধভাবে মজুদ করা ডিজেল বিক্রির সময় দুইটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে এবং ৯ জনকে আটক করেছে। ভোররাতেই পরিচালিত এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কোস্ট গার্ড “ও.টি কুরবান আলী শাহ” ও “ও.টি সী স্টার” নামের দুটি অয়েল ট্যাঙ্কার থেকে অবৈধভাবে মজুদকৃত ডিজেল বিক্রির সময় আটক করে।
জব্দকৃত তেলের পরিমাণ প্রায় ১৭,৪০০ লিটার, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। অয়েল ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও তারা এ ধরনের অভিযান চালিয়ে যাবে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন