সর্বশেষ

সারাদেশ

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: অস্ত্র ও ভারতীয় মাদক উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধীনস্থ জামালপুর বিওপির একটি টহল দল উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি জয়পুর মাঠপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। বুধবার দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় ২০ বোতল ট্রাইপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক দুই সন্দেহভাজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় মামলা প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।”

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন