সর্বশেষ

সারাদেশ

দেড় মাসেও সন্ধান মেলেনি কাশিয়ানীতে নিখোঁজ গৃহবধূ

বাদল সাহা
বাদল সাহা

বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিখোঁজের প্রায় দেড় মাস পার হলেও গৃহবধূ সানজিদা খানম (২০)-এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

গত ১ এপ্রিল তিনি নিখোঁজ হন। সানজিদা কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের মেয়ে। এ ঘটনায় তার স্বামী কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (অভিযোগ) দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে পারিবারিকভাবে রামদিয়া গ্রামের ইকলাস সরদারের সঙ্গে সানজিদার বিয়ে হয়। জীবিকার প্রয়োজনে তারা ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের সংসারে ৫ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম হামজা।

নিখোঁজ সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, ঘটনার দিন ১ এপ্রিল সকালে প্রতিদিনের মতো তিনি ভ্যান চালাতে বাইরে যান। দুপুরে বাসায় ফিরে এসে তিনি দেখেন তার স্ত্রী ঘরে নেই। এরপর শ্বশুরবাড়ি ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের ৫ বছরের একটি শিশু সন্তান আছে, যে মায়ের অপেক্ষায় সারাক্ষণ থাকে। আমি জানি না আমার স্ত্রী কোথায় আছে, কেমন আছে, নাকি বেঁচে নেই। আমি তার দ্রুত সন্ধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গৃহবধূ সানজিদার সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন