সর্বশেষ

সারাদেশ

চরবাগডাঙ্গায় ৬.৮ কেজি হেরোইনসহ এক মাদক কারবারি আটক

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৩ মে, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ।

আটক ব্যক্তি হলেন জয়নাল টুলু (৪৫)। তিনি সদর উপজেলার ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মণ্ডলের টোলা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জয়নাল টুলুর বাড়ির গোয়ালঘর তল্লাশি করে একটি বস্তার ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত হেরোইনসহ আটক জয়নাল টুলুকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন