সর্বশেষ

সারাদেশ

মহানন্দা সেতুর টোল ফ্রি করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৩ মে, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা নদীর উপর অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু টোল ফ্রি করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অটোরিকশা ও মাহিন্দ্রা চালকরা অংশ নেন।

ঘেরাও কর্মসূচি চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম মোল্লা, শাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা এবং অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ।

বক্তারা বলেন, মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুটি থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। এর আগে একাধিকবার টোল আদায় বন্ধের দাবি জানানো হলেও তা বন্ধ হয়নি।

তারা জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে দ্রুত টোল আদায় বন্ধের দাবি জানান।

কর্মসূচি চলাকালে বিপুল সংখ্যক অটোরিকশা ও মাহিন্দ্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন