সর্বশেষ

সারাদেশ

স্থানীয় সরকার নির্বাচনে জামানত বৃদ্ধি ও নতুন নিয়মের পরিকল্পনা, থাকবে না দলীয় প্রতীক 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৩ মে, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনে ‘ডামি’ প্রার্থী প্রতিরোধের জন্য জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়ে ভাবছে। নতুন আইনে এবার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। সেই কারণে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালায় সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

আইন সংশোধনের পর স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের সমর্থনসূচক সই জমা দেওয়ার শর্তও বাতিলের বিষয়টি বিবেচনায় আছে। এদিকে, জামানত বাড়ানো হলেও এত বেশি নয় যাতে প্রার্থীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, এবং এত কমও নয় যাতে অনিয়ম ও অহেতুক প্রার্থিতা বাড়ে।

বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার, সদস্য পদে ১ হাজার টাকা। পৌরসভায় মেয়র পদে ১৫–৩০ হাজার, কাউন্সিলর পদে ৫ হাজার। সিটি করপোরেশনে মেয়র পদে ২০ হাজার থেকে ১ লাখ এবং কাউন্সিলর পদে ১০–৫০ হাজার টাকা।

ইসি সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থায় আরও কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে, যেমন পোস্টার নিষিদ্ধ, মনোনয়নপত্র অনলাইনে দাখিল এবং ইভিএমে ভোটের বিধান বাতিল।

ইসির আইন ও বিধি সংস্কার কমিটির প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আজ তাদের বৈঠকে জামানত বৃদ্ধিসহ অন্যান্য সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সিদ্ধান্ত হলে তা পরে কমিশনের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন