সর্বশেষ

সারাদেশ

মধুখালীতে কলেজছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ১৩ মে, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলায় মাইমুনা আক্তার মৌ (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার বাগাট বিশ্বাস পাড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত মাইমুনা ওই গ্রামের মোঃ মিজানুর রহমানের মেয়ে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইমুনা তাদের নবনির্মিত বাড়ির একটি কক্ষে জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। রাত ২টার দিকে তার মা আসমা খাতুন মেয়ের ঘরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে ওড়না কেটে তাকে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মধুখালী থানার এসআই মোঃ নুর ইসলাম শিকদার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মধুখালী থানা পুলিশ জানায়, নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন