সর্বশেষ

সারাদেশ

শের-ই-বাংলা মেডিকেল কলেজ এলাকায় ৮ দালাল আটক

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চিকিৎসা সেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে বরিশাল প্রশাসন।

এরই ধারাবাহিকতায় আজ দিনভর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল র‍্যাব-৮ এর একটি অভিযানিক দল।

অভিযানে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগী ও তাদের স্বজনদের নানান প্রলোভন দেখিয়ে ভুল চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং ভুয়া চিকিৎসা সেবার অভিযোগে ৬ জন নারী ও ২ জন পুরুষ দালালকে হাসপাতাল চত্বর থেকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে জেল ও জরিমানার আদেশ প্রদান করেন।

অন্যদিকে, গতকাল বরিশালে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতাল পরিদর্শনে এসে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেন। তার এই নির্দেশনার পর প্রশাসনের এমন সক্রিয় ভূমিকার ফলে বরিশালের সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন