সর্বশেষ

সারাদেশ

গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরি, ৪ জনের নামে অভিযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী শাহমুখদুম থানা এলাকায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোসা. নাসিমা।

অভিযোগ সূত্রে জানা যায়, নতুন ফুতকিপাড়া এলাকার বাসিন্দা নাসিমা গত ১২ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোয়ালঘরে গিয়ে দেখেন তার তিনটি গরুর মধ্যে একটি গরু নেই। পরে পরিবারের সদস্যরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়দের বরাত দিয়ে অভিযোগে আরও বলা হয়, নতুন ফুতকিপাড়া এলাকার হাসিবুল, সোহেল ও আরিফের সহযোগিতায় কাশিয়াডাঙ্গা এলাকার রাকিবসহ অজ্ঞাত আরও কয়েকজন ওই গরুটি নিয়ে যায়। অভিযুক্তদের হাতে অস্ত্র ছিল বলে কেউ বাধা দেওয়ার সাহস পাননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জানান, গরু চুরির বিষয়টি তিনি রাত আনুমানিক ৩টার দিকে থানায় অবহিত করেন। পরে ভোর ৪টার দিকে এসআই আমিরুল ঘটনাস্থলে এসে তদন্ত করেন। তবে অভিযুক্ত হাসিবুলের সঙ্গে কথা বললেও তাকে আটক করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া লিলিহল মোড়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১টা ১৬ মিনিটে পাঁচজন ব্যক্তি গরুটি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন