সর্বশেষ

সারাদেশ

ডিএনডি ক্যানেলে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

নিহতরা হলো মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিহত মনিরুলের পিতা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। বর্তমানে মনিরুল সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

অন্যদিকে শুভর পিতা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার ডিএনডি ক্যানেলে গোসল করতে নামে দুই কিশোর। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা ক্যানেলের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের উদ্যোগ নেন। পরে নিহতদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের জিম্মায় নিয়ে যান।
 

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন