সর্বশেষ

সারাদেশ

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল—‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়।

নড়াইল জেলা হাসপাতাল ও নড়াইল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১২ মে) সকাল ৮টায় জেলা হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পুরাতন বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু, জেলা হাসপাতালের নার্সিং স্টাফ ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে সকাল ১০টায় জেলা হাসপাতালের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল ইসলাম পিপিএম বিপিএম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানী চক্রবর্তী, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি শাহিনুর খানম, সাধারণ সম্পাদক মোছা. মুজিদা খানম, সিনিয়র স্টাফ নার্স পলি রানী কুন্ডুসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা নার্সদের পেশাগত দাপ্তরিক বৈষম্য দূরীকরণ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং তাদের যথাযথ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। পরে অতিথিবৃন্দ কেক কাটেন।

অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন