সর্বশেষ

সারাদেশ

লোকসান এড়াতে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ থেকে স্বল্প খরচে আম পরিবহনের জন্য চালু হওয়া ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন এবার আর পরিচালনা করা হচ্ছে না। লোকসান এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের উপ-প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন।

তিনি বলেন, গত কয়েক বছর ম্যাংগো স্পেশাল ট্রেন পরিচালনায় লোকসান গুনতে হয়েছে। এ কারণে এবার আলাদা করে এ ট্রেন চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তবে আম পরিবহনে ব্যবসায়ীদের সুবিধা দিতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’-এ বিশেষ লাগেজ ভ্যান সংযুক্ত করা হবে বলে জানান তিনি। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৫৪ মেট্রিক টন আম পরিবহন করা সম্ভব হবে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছেলহ মোঃ মুসা জঙ্গী বলেন, আগের বছরগুলোতে ম্যাংগো স্পেশাল ট্রেন প্রত্যাশিত ফল দিতে পারেনি। তাই এবার বনলতা এক্সপ্রেসের মাধ্যমে আম পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা কম খরচে আম পরিবহনের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন