সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (১১ মে) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সফল অংশগ্রহণের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়।

সম্মাননা গ্রহণকালে অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা বলেন, এ অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলও এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছে।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন