সর্বশেষ

সারাদেশ

ভূঞাপুরে ফিলিং স্টেশন ও ২ মিষ্টির দোকানে ৬০ হাজার টাকা জরিমানা

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

সোমবার, ১১ মে, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ভাই-বন্ধু ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি পাওয়ার ঘটনায় আরও দুই মিষ্টির দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

তিনি জানান, উপজেলার ভাই-বন্ধু ফিলিং স্টেশনে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। পরে এ অনিয়মের দায়ে পেট্রোল পাম্পের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গোবিন্দাসী বাজারে প্রদীপ ও শ্যামলের মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি পাওয়ার কারণে দুই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন