সর্বশেষ

সারাদেশ

নাটোরে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ১১ মে, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ” বিষয়ক প্রস্তুতিমূলক সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ২৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে জেলার বিভিন্ন জাতের আম সংগ্রহ করা যাবে। নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী—

২৫ মে: গোপালভোগ
৩০ মে: রানী পছন্দ ও খিরসাপাত
২ জুন: লক্ষণভোগ
১৪ জুন: ল্যাংড়া
১৫ জুন: আম্রপালি
২৫ জুন: মোহনভোগ ও হাড়িভাঙ্গা
৩০ জুন: ফজলি
৫ জুলাই: মল্লিকা
১৫ জুলাই: বারি আম-৪
২০ জুলাই: আশ্বিনা
১০ আগস্ট: গৌরমতি।

এছাড়া সভায় জানানো হয়, লিচুর ক্ষেত্রে ২০ মে থেকে মাদ্রাজপুরী এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু সংগ্রহ করা যাবে। তবে ইতোমধ্যে বাজারে কিছু লিচু বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান জানান, বাজারে আসা এসব লিচু মূলত স্থানীয় জাতের।

সভায় উপস্থিত বাগান মালিক, আম ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অপরিপক্ব আম ও লিচু সংগ্রহ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে একমত হন। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে কেউ আম বা লিচু সংগ্রহ করতে চাইলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন নিতে হবে। অন্যথায় অপরিপক্ব ফল সংগ্রহ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বাণিজ্যিক বাগানে কৃত্রিম উপায়ে আম পাকানো বা বড় করার জন্য কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন এলাকার বাগান মালিক, আম ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন