সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ১১ মে, ২০২৬ ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে উত্তম কৃষি চর্চার মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের একটি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ।

ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রোর পিএম নাজমুল হক, আরএসএম কামরুল হাসান ও আকতারুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র টিএসও আল-আমিন, জাকির হোসেন, রইজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মশালায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ৮০ জন বীজ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা বলেন, উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদন সম্ভব। পাশাপাশি কৃষকদের নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ ও সামাজিক সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন