সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

সোমবার, ১১ মে, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের লাকি বাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার সকাল ছয়টার দিকে শওকত আলী গাজীর মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ঘরে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুল কাদির (৫০), তার ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

জানা গেছে, আব্দুল কাদির পেশায় হালিম বিক্রেতা। ঘটনার সময় তার স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে আব্দুল কাদিরের ঘরে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ভেঙে যায় এবং ঘরের ভেতরে থাকা চারজন দগ্ধ হন।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে চেম্বারের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে কোনো আগুনের স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন। বিষয়টি তদন্ত করে বিশেষজ্ঞরা বিস্তারিত জানবেন বলে তিনি জানান।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন