সর্বশেষ

সারাদেশ

ফেনী আদালতে বিচারকের সামনেই নারী বিচারপ্রার্থীর বিষপান

নজরুল ইসলাম, ফেনী
নজরুল ইসলাম, ফেনী

সোমবার, ১১ মে, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেনীতে আদালত চলাকালীন বিচারকের সামনেই এক নারী বিচারপ্রার্থী বিষপান করেছেন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘিরে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলী আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটে।

আদালতের পেশকার জসিম উদ্দিন এবং বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারপ্রার্থী তাহমিনা আক্তার মোহনা ভালোবেসে ২০২৫ সালে চার সন্তানের পিতা ফুলগাজীর আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্যে বনিবনা না হওয়ায় চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

রোববার মামলার ধার্য তারিখে বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। এ সময় বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ আদালতের ভেতরেই বিষপান করেন তাহমিনা আক্তার মোহনা।

পরে আদালতে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন