সর্বশেষ

সারাদেশ

৫ বছরে ২০ কোটি গাছ রোপণের পরিকল্পনা জানলেন ত্রাণমন্ত্রী

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ১০ মে, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়ের যুগান্তকারী কর্মসূচি ছিল খাল খনন- এমন মন্তব্য করে ত্রাণমন্ত্রী বলেছেন, পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং খালের পাড়ে গাছ ও মাছ চাষের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

এর ফলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, দীর্ঘদিন পর আবারও বিএনপি সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে। এছাড়া আগামী পাঁচ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা-এর হলোখানা ইউনিয়ন এলাকায় দাশের হাটের ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ২০ হাজার কিলোমিটার খাল খননের অঙ্গীকার রয়েছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচি চালু হয়েছে বলেও জানান তিনি।

খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সুধী সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এতে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

এর আগে ত্রাণমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়-এর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরে খাল খনন কর্মসূচি শেষে তিনি কুড়িগ্রাম প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন