সর্বশেষ

জাতীয়

বসুন্ধরার বর্তমান ব্যবস্থাপনা অক্ষুণ্ন রাখার আহ্বান গোলাম মাওলা রনির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১০ মে, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিদ্যমান সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নষ্ট হলে বসুন্ধরাও রাজধানীর অন্যান্য এলাকার মতো বিশৃঙ্খলায় আক্রান্ত হতে পারে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, ধানমণ্ডিতে দীর্ঘদিন বসবাস করলেও সেখানে নানা সময় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে। রাজনৈতিক অস্থিরতা বা সংঘাতের সময় তিনি বাসা থেকে বের হতেও ভয় পেতেন। এমনকি বাইরে যাওয়ার সময় মোবাইল ফোন, ঘড়ি বা মানিব্যাগ সঙ্গে নিতেন না বলেও উল্লেখ করেন তিনি।

তবে বসুন্ধরা আবাসিক এলাকায় স্থানান্তরের পর গত কয়েক মাসে ভিন্ন অভিজ্ঞতা পেয়েছেন বলে জানান রনি। তার ভাষ্য অনুযায়ী, এলাকায় নিরাপত্তাহীনতার কোনো পরিবেশ নেই এবং দীর্ঘদিন ধরে চলা নির্মাণকাজের সময়ও পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন হয়েছে—এমন কোনো ঘটনা শোনেননি।

তিনি বলেন, বর্তমান প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বসুন্ধরার বিদ্যমান কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে এর ইতিবাচক দিকগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, এ এলাকায় বসবাসকারী মানুষ তুলনামূলকভাবে নিরাপদ অনুভব করেন এবং দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে বসবাস করেন। ফলে তাদের নিরাপদ জীবনযাপন দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

গোলাম মাওলা রনি আরও বলেন, বসুন্ধরার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল এবং এটি রাজধানীর অন্য অনেক এলাকার তুলনায় আলাদা। তার মতে, এলাকায় ট্রাফিক বিশৃঙ্খলা বা দুর্ঘটনা তুলনামূলকভাবে খুবই কম এবং সামগ্রিক ব্যবস্থাপনা একটি পরিকল্পিত নগরায়ণের উদাহরণ।

তিনি রাজধানীর অন্যান্য এলাকার সঙ্গে তুলনা করে বলেন, বসুন্ধরার বাইরে বাড্ডা, মাদানী অ্যাভিনিউ কিংবা লিংক রোড এলাকায় যে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়, বসুন্ধরায় প্রবেশ করলে তার সম্পূর্ণ ভিন্ন চিত্র চোখে পড়ে। তার মতে, কূটনৈতিক জোন বারিধারা ছাড়া অন্য কোনো এলাকার সঙ্গে বসুন্ধরার তুলনা চলে না।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন