সারাদেশ
কুষ্টিয়ার মিরপুর থানায় মাদকের মামলার এক আসামিকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১০ মে) এ ঘটনা ঘটে।
মাদকের আসামি ছাড়াতে থানায় গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
রবিবার, ১০ মে, ২০২৬ ২:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর থানায় মাদকের মামলার এক আসামিকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১০ মে) এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, মাদকের মামলার আসামি রবিউল ইসলামকে ছাড়িয়ে নিতে থানায় যান উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের কয়েকজন স্থানীয় নেতা। এ সময় পুলিশের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে জামায়াত নেতা সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম এবং বিএনপি নেতা এনামুল মেম্বারকে থানা হেফাজতে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের মামলার আসামিকে ছাড়ানোর চেষ্টা করায় তাদের থানায় রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৯৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর