সর্বশেষ

সারাদেশ

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত, আহত আরও কয়েকজন

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৯ মে, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুরছালিন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (রাতে) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরছালিন ওই ইউনিয়নের ধজনগর এলাকার বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাতে কয়েকজন চোরাকারবারী মুরছালিনকে তার বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। সেখানে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মুরছালিন মারা যান। পরে তার মরদেহ ভারতে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একাধিক বাংলাদেশি আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন