সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

শনিবার, ৯ মে, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) গাইবান্ধা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. জসিম উদ্দীন।

ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী বাছাই নিশ্চিত করতে হবে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন