সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শিশু বয়স থেকেই মাদক সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে গিয়ে দেখা যায়, ছোট ছোট শিশুরা হাতে কাগজ, রং ও তুলি নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করছে। তারা যে যার মনের ভাষা রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে। তাদের আঁকা ছবিতে স্পষ্টভাবে উঠে এসেছে মাদকের ভয়াবহতা।

আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের চিত্রে মাদকবিরোধী সচেতনতা, মাদকাসক্ত পরিবারের করুণ চিত্র, সুন্দর সমাজ গঠন এবং সুস্থ জীবনের নানা দিক তুলে ধরে।

প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার আগামী ২৬ জুন আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে প্রদান করা হবে।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নবী নেওয়াজ বলেন, আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে শুধু আইনগত ব্যবস্থা যথেষ্ট নয়, বরং সাংস্কৃতিক চর্চা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিশুদের মনে মাদকের নেতিবাচক প্রভাব গেঁথে দিতেই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন