সর্বশেষ

সারাদেশ

মাগুরা যুবদল সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল অভিযোগ করেন, আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য তার নাম বিভিন্ন মাধ্যমে প্রস্তাব করা হয়েছে। এ কারণে তার সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছে। এতে দলের ভেতরের একটি কুচক্রী মহল এবং কিছু ফেসবুকভিত্তিক অখ্যাত গণমাধ্যম তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রচার করছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, এসব অপপ্রচারের বিরুদ্ধে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন। কল্লোল আরও বলেন, বিগত সরকারের আমলে তাকে ৭৬টি মিথ্যা রাজনৈতিক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল এবং দীর্ঘ সময় তাকে কারাভোগ করতে হয়েছে। তবে কখনো তার বিরুদ্ধে মাদক বা অন্য কোনো অপরাধের অভিযোগ প্রমাণিত হয়নি।

তিনি অভিযোগ করেন, বর্তমানে দলের ভেতরের কিছু স্বার্থান্বেষী মহল এবং ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি তার রাজনৈতিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ফেসবুকভিত্তিক কিছু ভুয়া অ্যাকাউন্ট ও নামসর্বস্ব “ফেসবুক সাংবাদিক”দের মাধ্যমে মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

পুলিশের কাছে আটক একটি প্রাইভেট কার নিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, একজন আইনজীবী হিসেবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে তিনি ওই মামলায় শুধু রিসিভার হিসেবে কিছুদিন গাড়িটি নিজের কাছে রেখেছিলেন। পরে তা জিডির মাধ্যমে যশোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, একজন সাংবাদিকের স্বীকারোক্তিমূলক একটি অডিও রেকর্ড ইতিমধ্যে তিনি ফেসবুকে প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে তিনি তার বিরুদ্ধে চলমান গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন রানা, যুবদল নেতা সোহানুর রহমান সোহান, মোহাম্মদ রুমি, মাহবুবুর রহমান শান্তসহ জেলার চার উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন