জয়পুরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ”—এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রেড ক্রিসেন্ট ভবনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর শহরের পাঁচুর মোড় প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।
সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, সিভিল সার্জন ডা. এ. কে. এম. আল মামুন, বিএনপির জেলা আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।
এছাড়া বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান এবং সাধারণ সম্পাদক এ. এইচ. এম. ওবায়দুর রহমান সুইটসহ অন্যান্যরা।
১১৯ বার পড়া হয়েছে