সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে চেক ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ বীজ সংরক্ষণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ লাখ টাকার চেক ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১৮ জন কৃষকের হাতে এসব চেক ও এয়ার ফ্লো মেশিন তুলে দেন সংসদ সদস্য ড. কেরামত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, প্রতিটি কৃষক এ মেশিনের মাধ্যমে ১২ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ বীজ সংরক্ষণ করতে পারবেন। এতে পেঁয়াজের রঙ ও গুণগত মান দীর্ঘ সময় ভালো থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ স্থানীয় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন