সর্বশেষ

সারাদেশ

শিলাইদহ কুঠিবাড়িতে শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর তিনদিনের বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের ঐতিহাসিক কুঠিবাড়িতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে টানা তিন দিন।

উৎসব ঘিরে পুরো কুঠিবাড়ি ও আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। আঙিনা থেকে শুরু করে প্রতিটি প্রান্তে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রঙের আঁচড়ে নবসাজে সেজে উঠছে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই স্থান। কবির ব্যবহৃত আসবাবপত্র ও ঐতিহাসিক নিদর্শনগুলোও বিশেষভাবে পরিষ্কার করা হয়েছে।

অনুষ্ঠানস্থলে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ এবং দর্শনার্থীদের বসার ব্যবস্থা। একইসঙ্গে চলছে গ্রামীণ মেলার স্টল সাজানোর কাজ। রঙবেরঙের পণ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা।

কুঠিবাড়ির মিউজিয়াম গাইড জানান, পালকি, শয়ন খাট, আলমারি সহ সব ঐতিহাসিক সামগ্রী ইতোমধ্যে পরিপাটি করা হয়েছে। পুরো এলাকা এখন উৎসবের আমেজে মুখরিত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনদিনের এই আয়োজনে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা। দেশি-বিদেশি শিল্পীরা রবীন্দ্রসংগীত ও কবিতা পরিবেশন করবেন। পাশাপাশি রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। বিশেষ আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা। স্বাগত বক্তব্য দেবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বীন হাসান।

আয়োজকরা আশা করছেন, এই উৎসব রবীন্দ্রভক্ত, গবেষক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হবে। তিনদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে বিশ্বকবির জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরা হবে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন