সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গলাকাটা গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার (গার্মেন্টস কর্মী) নামে এক নারীর মুখ ও পা বাঁধা অবস্থায় গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পূর্ব নিমাইকাশারী এলাকার মামা-ভাগিনার গলির মুহিদুল ইসলামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বর্ষা আক্তার বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই দিন আগে বর্ষার সঙ্গে শেষবার কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ঘরটি তালাবদ্ধ অবস্থায় থাকলেও ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না অভিযোগ করে জানান, স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন চলছিল। তালাকের পর দ্বিতীয় বিয়ে হলেও সম্পর্ক স্বাভাবিক ছিল না। দেড় মাস আগে স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে বিরোধের পর থেকেই বর্ষার সঙ্গে যোগাযোগ কমে যায় বলে তারা জানান।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন খালাসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

২৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন