সর্বশেষ

আন্তর্জাতিক

বামাকো ঘিরে ফেলছে জঙ্গিরা, মালিতে বড় নিরাপত্তা সংকট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর চারপাশে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে রাজধানীতে খাদ্য সরবরাহকারী ট্রাকেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আল জাজিরার বরাতে জানা গেছে, সম্প্রতি জেএনআইএম যোদ্ধারা বামাকো থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেনিয়ারোবা কেন্দ্রীয় কারাগারে হামলা চালায়। আধুনিক এই কারাগারটিকে অনেকে “আফ্রিকার আলকাট্রাজ” নামেও অভিহিত করে। সেখানে প্রায় আড়াই হাজার বন্দি রয়েছে, যাদের মধ্যে অন্তত ৭২ জনকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে মালির সরকার। এদের মধ্যে জেএনআইএম সদস্য ছাড়াও তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এফএলএ-র সদস্যরা রয়েছে, যারা সাম্প্রতিক সংঘর্ষে আটক হয়েছিল।

মালির সেনাবাহিনী হামলাটি প্রতিহত করার দাবি করলেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত ২৫ ও ২৬ এপ্রিল জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীরা একযোগে একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কিদালও দখলে নেয়।

এই ধারাবাহিক হামলায় দেশের নিরাপত্তা কাঠামো বড় ধাক্কা খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রীসহ একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানা যায়। এর পরপরই সামরিক সরকারের প্রধান নিজেই প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

অন্যদিকে, হামলার পর দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তা, বিরোধী রাজনীতিক, আইনজীবী ও নাগরিক সমাজের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হচ্ছে। সরকারের দাবি, এদের কেউ কেউ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে জড়িত।

এএফপি সূত্রে জানা যায়, কয়েকজন বিরোধী নেতা ও রাজনৈতিক কর্মীকে অপহরণের অভিযোগও উঠেছে। তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

এদিকে, সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলোর পরিকল্পনা ও বাস্তবায়নে কিছু সেনা সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরও উদ্বেগ প্রকাশ করে বলেছে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও অপহরণের অভিযোগ রয়েছে।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে জেএনআইএম-এর অবরোধ ঘোষণা। গোষ্ঠীটি বামাকোকে কার্যত ঘিরে ফেলার ঘোষণা দিয়ে চেকপোস্ট বসিয়েছে এবং চলাচলে বাধা দিচ্ছে। এতে রাজধানীতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বর্তমান পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা পুরো মালির জন্য একটি বড় মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন