সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় সুগার মিলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) বিকেলে কুষ্টিয়া সদর থানার জগতি এলাকায় অবস্থিত সুগার মিলের একটি পরিত্যক্ত কোয়ার্টারের পুরোনো ভবনের পেছন থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি সুগার মিলের প্রহরীকে জানান। প্রহরী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

এখনও পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর জানান, অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি সেখানেই পড়ে ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

৩০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন