সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ঝুঁকিতে প্রায় ৬ লাখ মানুষ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ৬ মে, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা, যা ভারত সীমান্তঘেঁষা ও ঘনবসতিপূর্ণ একটি জনপদ, বর্তমানে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

প্রায় ৬ লাখ মানুষের এই উপজেলায় এখনো কোনো ফায়ার সার্ভিস স্টেশন গড়ে না ওঠায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নীরব আতঙ্ক।

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হয়নি। ফলে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা পাওয়া এখানকার মানুষের জন্য এখনো অধরাই রয়ে গেছে। জরুরি সহায়তার জন্য এখানকার বাসিন্দাদের পার্শ্ববর্তী জেলা ও উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ওপর নির্ভর করতে হয়।

১৯৮৩ সালে ১৪টি ইউনিয়ন নিয়ে ৪৬১ বর্গ কিলোমিটার আয়তনের দৌলতপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০০৯ সালের দিকে এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়। তবে নানা জটিলতায় সেই উদ্যোগ থমকে যায় এবং দীর্ঘ সময় পার হলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি।

২০১৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ফায়ার স্টেশনের জন্য ১৩ জন জনবল নিয়োগ দেয়। এর মধ্যে একজন লিডার, দুইজন ড্রাইভার এবং ১০ জন ফায়ার ফাইটার ছিলেন। তবে তখন কোনো ফায়ার সার্ভিস যানবাহন বা প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক। বর্তমানে নিয়োগপ্রাপ্তরা সবাই কুষ্টিয়ায় কর্মরত আছেন।

এরপর সর্বশেষ ২০২২ সালে দৌলতপুর সদর ইউনিয়নের চুয়ামেলিক পাড়া গ্রামের মৃত আবুল খায়ের সাদ উদ্দিনের স্ত্রী হাসিনা বানু তার ৮২ শতাংশ জমি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য দান করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ স্থানটি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করে সেখানে সাইনবোর্ডও স্থাপন করে।

তবে সাইনবোর্ড স্থাপনের প্রায় চার বছর পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। স্থানীয় কর্তৃপক্ষের মতে, সমতল জমির অভাব ও পর্যাপ্ত বাজেট না থাকায় অবকাঠামোগত কাজ শুরু করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক বলেন, বর্তমান সরকারের সুদৃষ্টি রয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন