সর্বশেষ

সারাদেশ

রাবিপ্রবিতে শিক্ষার পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বুধবার, ৬ মে, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্টের ষড়যন্ত্র এবং শিক্ষকদের অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে বিভাগের বিভিন্ন শিক্ষার্থী জেমি বড়ুয়া, সাঈদুল ইসলাম আফজাল, ইসরাত জাহান নওরিন, আকলিমা আক্তার, ফাতেমাতুজ্জোহরা এবং রিফাহ তাসনিয়া নিখিতা বক্তব্য দেন।

বক্তারা বলেন, মঙ্গলবার ছাত্রদলের নাম ভাঙিয়ে কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগত মিলে বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবি তুলে মব সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র করেছে। তারা বিনা কারণে ভিসি কার্যালয়ে তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করে।

তারা আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠী ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অবমাননাকর মন্তব্য করেছে, যদিও তারা কেউই এ বিভাগের শিক্ষার্থী নন।

বক্তারা জানান, বর্তমানে বিভাগটির শিক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম ও পাঠদানে সন্তুষ্ট। দীর্ঘদিন শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীরা অভিভাবকহীন অবস্থায় থাকলেও এখন পর্যাপ্ত শিক্ষক থাকায় শিক্ষার মান উন্নত হচ্ছে।

দায়িত্বশীল ও যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে দাবি করে তারা বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে যেকোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করবে।

শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের স্বার্থে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলকে সতর্ক করেন শিক্ষার্থীরা।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন