সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে কুপিয়ে আহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাস হোসেন (৫০) এবং তার চাচাতো ভাই রিয়াজ মোল্লা (৩৫)-কে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ মে) রাতে সদর উপজেলার খেলনা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

আহত আলমাস হোসেন করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। অপর আহত রিয়াজ মোল্লা তার চাচাতো ভাই।

আলমাস হোসেন অভিযোগ করে বলেন, তার সাবেক স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে তাকে একাধিকবার হুমকিও দেওয়া হয়। মঙ্গলবার রাতে তিনি সদর থানা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে খেলনা ব্রিজের কাছে পৌঁছালে সাবেক স্ত্রী সেলিনা বেগমের লোকজন তার পথরোধ করে। এরপর তাকে মারধর করা হয় এবং এক পর্যায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

তিনি আরও বলেন, এ সময় তার চাচাতো ভাই রিয়াজ মোল্লা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা তাদের ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অপর আহত রিয়াজ মোল্লা বলেন, করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেন কাজ শেষে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে তার উপর হামলার ঘটনা ঘটে। এ সময় আমি ঠেকাতে গেলে আমাকেও কুপিয়ে আহত করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন দেবনাথ বলেন, কারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের উপর হামলার বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থান গ্রহণ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন