সর্বশেষ

জাতীয়

সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে নুসরাত তাবাসসুমের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ মে, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম।

আজ বুধবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান।

শপথগ্রহণ শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী নুসরাত তাবাসসুম সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থী নির্বাচিত হন। পরবর্তীতে তাদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন