সর্বশেষ

সারাদেশ

নড়াইলে সয়াবিন তেলে অতিরিক্ত মূল্য, প্রতিষ্ঠানকে জরিমানা

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য উল্লেখ করে সয়াবিন তেল বাজারজাত করার অভিযোগে একটি বোতলজাত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয় এ জরিমানা আরোপ করে।

জানা যায়, নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত এ, জে কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি ‘জারা’ ব্র্যান্ডের সয়াবিন তেল বোতলজাত করে বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, বোতলগুলোর গায়ে সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) সঠিকভাবে লেখা হয়নি। নিয়ম অনুযায়ী আধা লিটার তেলের দাম ৯৮ টাকা, ১ লিটার ১৯৯ টাকা এবং ২ লিটার ৩৯৮ টাকা হওয়ার কথা থাকলেও বোতলগুলোতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি মূল্য উল্লেখ করে বিক্রি ও বাজারজাত করা হচ্ছিল।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এর আগেও একই প্রতিষ্ঠানকে একই ধরনের অনিয়মের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

অভিযানকালে ক্যাবের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং কোনো অসাধু ব্যবসায়ী অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন