সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় গজারিয়া থানা পুলিশের সফল অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোহাগ গাজী এলাকা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আল আমিন (৩৬), পিতা: বাচ্চু মিয়া, গ্রাম: পোড়াচক বাউশিয়া, থানা: গজারিয়া, জেলা: মুন্সীগঞ্জ, মোঃ রুবেল (৩১), পিতা: সিদ্দিকুর রহমান, গ্রাম: মথুরাপুর, থানা: কুমিল্লা সদর দক্ষিণ, জেলা: কুমিল্লা, মোঃ রুহুল আমিন (৩৮), পিতা: বাচ্চু মিয়া, গ্রাম: পোড়াচক বাউশিয়া (ডোহল বাড়ি), থানা: গজারিয়া, জেলা: মুন্সীগঞ্জ। 

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে সিএনজি চুরি করে আসছিল এবং সংগঠিতভাবে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন