সর্বশেষ

সারাদেশ

পুঠিয়ায় ট্রাকচাপায় নিহত, দুই ড্রামট্রাকে আগুন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমে আসে।

এ সময় উত্তেজিত জনতা দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে ওই এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলোতে পানি দিয়ে আগুন নেভায়।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন