সর্বশেষ

সারাদেশ

ইউসিবি'র টাকা আত্মসাৎ: মন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ 

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এর ফলে মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

আজ দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, আজ মামলায় আরও সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। তাদের জবানবন্দি গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এর আগে পর্যন্ত এ মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ক্রিসেন্ট ট্রেডার্সের নামে ভুয়া ঋণ আবেদন দাখিল করা হয়। ইউসিবির জুবিলী রোড শাখার কিছু কর্মকর্তা ভুয়া প্রতিষ্ঠানের পক্ষে মিথ্যা পরিদর্শন প্রতিবেদন তৈরি করে ঋণ অনুমোদনের সুপারিশ করেন। পরে ওই প্রস্তাব ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ হয়ে পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করা হয়, যেখানে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন দেওয়া হয়।

পরবর্তীতে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ইউসিবির ৪৪৭তম বোর্ড সভায় ওই ঋণ অনুমোদিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন