সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আম সংগ্রহ কার্যক্রম

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম সংগ্রহ ও গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।

মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে আমচাষি আবু সাইদের বাগানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল।

ঘোষিত আম সংগ্রহ ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। ১৫ মে থেকে হিমসাগর ও খিরসাপাত, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। এতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং আমচাষিরা।

উদ্বোধনের পর বাগানে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে আম সংগ্রহ শুরু হওয়ায় ফলের স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে। এতে সাতক্ষীরার আমের সুনাম অক্ষুণ্ন থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালাচ্ছে।

এদিকে মৌসুম শুরুর এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় আমচাষিরা। তারা আশা করছেন, ভালো ফলন ও ন্যায্যমূল্য পেলে চলতি মৌসুমে তাদের আর্থিক ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন