সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন ১৬ মে, লড়বেন ২১ প্রার্থী

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় শেষ হয়েছে। এবার ১১টি পদে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে ১১টি পদের বিপরীতে ২১ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সভাপতি পদে মাই টিভির আরিফুল হক আরিফ এবং একাত্তর টিভির আজিজুর রহমান রনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে চ্যানেল এস টিভির মো. কাজী মাহমুদ, দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম এবং এনটিভির মাসুদ পারভেজ মনোনয়নপত্র নিয়েছেন।

সহ-সভাপতি পদে এসএ টিভির মো. আজিজুর রহমান টিপু, বিজয় টিভির অছিকুজ্জামান, সময় টিভির জয়ন্ত শিরালী এবং আর টিভির আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাগরিক টিভির আশিক জামান ও দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ মনোনয়নপত্র নিয়েছেন।

কোষাধ্যক্ষ পদে একুশে টেলিভিশনের মো. রায়হান মুন্সী, আনন্দ টিভির মো. সেলিম রেজা এবং এনটিভির মাসুদ পারভেজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সাংগঠনিক সম্পাদক পদে গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস এবং এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত মনোনয়নপত্র নিয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে একুশে টিভির মো. রায়হান মুন্সী, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, নিউজ ২৪ টিভির সামিউল আলিম, চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস এবং স্টার নিউজ টিভির নুরুল আলম ফয়সাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনার নূতন শেখ জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭ মে অনুষ্ঠিত হবে। ৮ মে আপিল করা যাবে এবং ৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সবশেষে ১৬ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন